সর্বশেষ
ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১,৩৮৪ জনের, সবচেয়ে বেশি নিহত পথচারী
গাজা শান্তি উদ্যোগে পাকিস্তানের সমর্থন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রত্যাশা পুনর্ব্যক্ত
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল

শিবচরে ট্রাকে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর

আমার কলম অনলাইন

মাদারীপুরের শিবচরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে একটি চিনি বোঝাই ট্রাক পুড়ে গেছে। এ সময় হামলাকারীরা পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার সীমানা এলাকায় এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অবরোধের চেষ্টা চলাকালে একদল দুর্বৃত্ত গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে এবং পরে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, “বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।”

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছান জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সন্দেহভাজনদের শনাক্তে তল্লাশি অভিযান চলছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ