সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

মধুপুরের পীরের হুঁশিয়ারি: কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি মানতে হবে

মুহিব্বুল্লাহ মিফতাহ

মধুপুরের পীর ও সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক মাওলানা আব্দুল হামিদ বলেছেন, হারাম ও বাতিল কোনো বিষয়ের সঙ্গে আপস করা হবে না। তিনি জানান, বিএনপি ও জামায়াতের কিছু নেতা অনুষ্ঠানে এসে ছিলেন এবং তাদের স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে—ক্ষমতায় গেলে যদি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করা হয়, তাহলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত খতমে নবুওয়ত মহাসম্মেলনের সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, “এই দেশ আলেম-ওলামা ও পীর-দরবেশের ভূমি। এখানে যেসব অন্যায়-অবিচার চলছে, সেগুলো থেকে সরকারকে ফিরে আসতে হবে। নতুবা খুনি হাসিনার মতো দেশ ছেড়ে পালানোর পরিণতি বরণ করতে হতে পারে।”

মাওলানা আব্দুল হামিদ দৃঢ়ভাবে উল্লেখ করেন, “নবী মুহাম্মদ (সা.) এর পরে আর কোনো নবী নেই; বেদআতে কোনো দিশা নেই।”

মহাসম্মেলনের প্রধান অতিথি ছিলেন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং দেশের পাশাপাশি বিদেশি আলেম-ওলামারাও বক্তব্য রাখেন। বিএনপি ও জামায়াতের নেতারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না হলে প্রয়োজনে ঢাকা অবরোধ, সংসদ ভবন অভিমুখে লংমার্চসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।

সম্মেলনে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক ছয় দফা দাবি উপস্থাপন করেন। এর মধ্যে কাদিয়ানীদের ইসলাম ও মুসলিম পরিচয় বন্ধ, তাদের বিতর্কিত কার্যক্রম নিষিদ্ধ করার দাবি রয়েছে। তিনি এই ছয় দফা অবিলম্বে নির্বাহী আদেশে বাস্তবায়নের আহ্বান জানান।

এ ছাড়া কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়—

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ,

মে–জুন মাসে প্রতিটি জেলায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান,

জুলাই থেকে নভেম্বর পর্যন্ত দেশজুড়ে বিভাগীয় খতমে নবুওয়ত সম্মেলন।

ঘোষণা অনুযায়ী, এসব শান্তিপূর্ণ কর্মসূচির পরও দাবিগুলো পূরণ না হলে ২০২৬ সালের ডিসেম্বর মাসে দেশের শীর্ষ আলেমদের নিয়ে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন আহ্বান করা হবে, যেখানে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ