সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

হেবরনে কারফিউ জারি, ইব্রাহিমি মসজিদ বন্ধ করে বসতি স্থাপনকারীদের উৎসবের পথ খুলে দিল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ফিলিস্তিনিদের ওপর নতুন করে কারফিউ জারি করেছে দখলদার ইসরাইল। অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ছুটির অনুষ্ঠানের সুযোগ করে দিতে মুসলমানদের জন্য ইব্রাহিমি মসজিদও সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু।

হেবরনের স্থানীয় বাসিন্দা আরেফ জাবের জানান, শুক্রবার সকাল থেকেই ইসরাইলি সেনারা শহরের বিভিন্ন অংশে কারফিউ আরোপ করেছে। পুরাতন শহরমুখী সব সামরিক চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেকোনো ধরনের প্রবেশ–প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে বলেও তিনি জানান।

তার বক্তব্য অনুযায়ী, বহু ফিলিস্তিনি নিজেদের ঘরে ফিরতে না পেরে আত্মীয়দের বাড়িতে রাত কাটাতে বাধ্য হয়েছেন।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত শত শত অবৈধ বসতি স্থাপনকারী সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় হেবরনে ঢোকে এবং সেখানে ‘উস্কানিমূলক’ শোভাযাত্রা করে।

জাবের আরও বলেন, ইসরাইল ধীরে ধীরে ইব্রাহিমি মসজিদ দখলে নিয়ে এটিকে ইহুদি উপাসনালয়ে পরিণত করার চেষ্টা চালাচ্ছে।

ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকেই ইসরাইলি কর্তৃপক্ষ নিয়মিতভাবে ইব্রাহিমি মসজিদের সউক গেট বন্ধ রাখছে। পাশাপাশি পূর্বদিকের গেট ও জানালাগুলোও ঢেকে দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ