সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

মিরপুরে সশস্ত্র হামলায় যুবদল নেতা নিহত

আমার কলম অনলাইন

রাজধানীর পল্লবী থানা আওয়ামী যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া কে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। সোমবার সন্ধ্যায় মিরপুরের পল্লবী থানার পেছনের সি ব্লক এলাকায় এই ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, গোলাম কিবরিয়া যুবদলের নেতা ছিলেন। তবে হামলাকারীদের পরিচয় জানতে তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী সেকশন-১২ এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসার সময় তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে ভিতরে ঢুকে তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে মোট সাত রাউন্ড গুলি ছুড়েছে এবং ঘটনাস্থল ত্যাগ করেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা উদ্ধার করেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমূর্ষ অবস্থায় সোহরাওয়াদী হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ