সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

সার আমদানিতে সরকারের ব্যয় ১৫৭৯ কোটি টাকা

আমার কলম অনলাইন

চীন, সৌদি আরব, মরক্কো এবং কাফকো থেকে মোট দুই লাখ ২০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত অনুমোদন করেছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৭৯ কোটি টাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন পায়। বৈঠক সূত্র জানায়, এবার ৭০ হাজার টন ইউরিয়া, ১ লাখ ২০ হাজার টন ডিএপি এবং ৩০ হাজার টন টিএনপি সার আমদানি করা হবে।

এ জন্য মোট ব্যয় হবে ১ হাজার ৫৭৯ কোটি ৫২ লাখ ২৮ হাজার টাকা।

শিল্প মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক এগ্রো নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে নবম লটের ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এই চালান আমদানিতে খরচ হবে ১৯৪ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ২৮০ টাকা। প্রতি টন ইউরিয়ার মূল্য নির্ধারিত হয়েছে ৩৯৬.৪১ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুযায়ী, একই অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে নবম লটের ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৪৩ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকা। প্রতি টনের দাম পড়ছে ৩৮৯ মার্কিন ডলার।

এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে, চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড এবং বিএডিসির মধ্যকার চুক্তির আওতায় সপ্তম লটের ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৩৫০ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকা, যেখানে প্রতি টনের দাম ৭১৩.৭৫ ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবে সৌদি আরবের মা’আদেন ও বিএডিসির চুক্তির ভিত্তিতে ১১তম লটের আরও ৪০ হাজার টন ডিএপি সার কেনার অনুমোদন মিলেছে। এই চালানে ব্যয় হবে ৩৫০ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকা, প্রতিটন সার ৭১৩ ডলারে ক্রয় করা হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ