সর্বশেষ
৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ
সংকট কাটেনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন শরীফ ওসমান হাদি
হাদিকে গুলিবর্ষণ: সম্রাটের যোগসূত্র পেয়েছে গোয়েন্দারা
নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বাড়িতে চুরি
মাথায় বুলেট নিয়ে আইসিইউতে হাদির জীবন–মৃত্যুর লড়াই
ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট
‘অপমানিত বোধ করছেন’ রাষ্ট্রপতি, নির্বাচনের পর পদত্যাগ করতে চান
নির্বাচনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ
ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাঞ্জাব অ্যাসেম্বলিতে পাস
পিলখানা হত্যাকাণ্ডে ২৪ ভারতীয়র সংশ্লিষ্টতা ও ইউনিফর্মের কাপড় সংগ্রহের যোগসূত্র কী
রাজধানীর ৩০০ ফিটে মধ্যরাতে সড়ক দুর্ঘটনা
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ
আমদানির প্রভাবে পেঁয়াজের বাজার স্থিতিশীলতার পথে
আন্তর্জাতিক প্রটোকল মেনেই জুলাই শহীদদের লাশ তোলা হবে: সিআইডি প্রধান

বিএনপির উন্নয়ন দর্শনে ভবিষ্যৎ বাংলাদেশ এগিয়ে যাবে: হেলাল

আমার কলম অনলাইন

বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের দলীয় প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় বিএনপিই পারে কার্যকর ভূমিকা রাখতে। জনগণের রায়েই বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিঘলিয়ার আরুয়া, পূর্ব আমবাড়িয়া, রাধা মাধবপুর, কামারগাতী, লাখোহাটি ও বারাকপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, বৃক্ষরোপণ ও মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে নতুন প্রজন্মকে সচেতন করা জরুরি। বিএনপি পরিবেশবান্ধব শিক্ষা ব্যবস্থা ও টেকসই উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

পথসভায় হেলাল অভিযোগ করেন, বহু বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে নতুন উৎসাহ দেখা দিয়েছে। জনগণ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায় আছে এবং বিএনপি গণমানুষের দল—তাই জনগণের ভোটেই সরকার গঠন করবে।

অনুষ্ঠানগুলোতে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু ও মোল্লা খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপি’র সভাপতি ও স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে তিনি কামারগাতী বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দোকানপাটে গিয়ে লিফলেট বিতরণ করেন। ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে স্থানীয় সমস্যা, উন্নয়ন ও সেবা–সংক্রান্ত নানা বিষয়ে কথা বলেন তিনি। বিকেলে বারাকপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ