সর্বশেষ
ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১,৩৮৪ জনের, সবচেয়ে বেশি নিহত পথচারী
গাজা শান্তি উদ্যোগে পাকিস্তানের সমর্থন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রত্যাশা পুনর্ব্যক্ত
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ছয়জনের মৃত্যু

আমার কলম অনলাইন

সারা দেশে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রাজধানীর বংশালে ভবনের রেলিং ভেঙে তিনজন প্রাণ হারান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি দেয়াল ধসে একজন শিশুর মৃত্যু হয়। এ ছাড়া নরসিংদীতে আরও দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মোহাম্মদ মঈনুল আহসান এক বিজ্ঞপ্তিতে জানান, ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলে দুই শতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সেবা দিতে দেশের সব হাসপাতালের জরুরি মেডিকেল টিম সক্রিয় রয়েছে।

নারায়ণগঞ্জে দেয়াল ধসে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নরসিংদীতে বৃদ্ধ ও শিশু নিহত

নরসিংদীর পলাশ উপজেলায় মাটির ঘর ভেঙে চাপা পড়ে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে গাবতলীতে বাড়ির দেয়াল চাপা পড়ে ওমর (১০) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

প্রধান উপদেষ্টার শোক প্রকাশ

ভূমিকম্পে বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ