সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন-বিমান হামলায় দুইজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন ও যুদ্ধবিমান হামলায় দুইজন নিহত হয়েছেন—যদিও ২০২৪ সালের শেষদিকে ইসরাইল–লেবানন সীমান্তে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি বলবত রয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, মারজায়ুন জেলার শাকরা ও মাজদাল সেল্ম শহরের মাঝ দিয়ে যাওয়া ওয়াদি নাহলা সড়কে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল, যাতে একজনের মৃত্যু হয়।

এনএনএ আরও জানায়, হাসবায়া জেলার রাশায়া আল-ফুখার এবং কাফর হামামের মধ্যবর্তী বনাঞ্চলেও ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। তবে এতে হতাহতের বিষয়টি নিশ্চিত করা যায়নি।

আরেকটি পৃথক ঘটনায়, নাবাতিহ জেলার আইন আল-সামাহিয়া এলাকায় একটি গাড়িতে চালানো ড্রোন হামলায় আরও একজন নিহত হন।

সংস্থাটি জানায়, দক্ষিণ লেবাননের আল-মাহমুদিয়া, আল-আয়শিয়া ও আল-জারমাকের মাঝে একাধিক স্থানে ইসরায়েলি বিমান হামলা হয়েছে, যদিও এসব হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এ ছাড়া পূর্ব লেবাননের বালবেকের পশ্চিমে শমিস্টার এলাকার উপকণ্ঠে ইসরায়েলি যুদ্ধবিমান দুটি হামলা চালিয়েছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। নাবাতিয়েহ জেলার আরবসালিমমুখী আল-জাবাল আল-রাফি এলাকাতেও হামলার ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি—দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর দুটি ঘাঁটি এবং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ