সর্বশেষ
৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ
সংকট কাটেনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন শরীফ ওসমান হাদি
হাদিকে গুলিবর্ষণ: সম্রাটের যোগসূত্র পেয়েছে গোয়েন্দারা
নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বাড়িতে চুরি
মাথায় বুলেট নিয়ে আইসিইউতে হাদির জীবন–মৃত্যুর লড়াই
ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট
‘অপমানিত বোধ করছেন’ রাষ্ট্রপতি, নির্বাচনের পর পদত্যাগ করতে চান
নির্বাচনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ
ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাঞ্জাব অ্যাসেম্বলিতে পাস
পিলখানা হত্যাকাণ্ডে ২৪ ভারতীয়র সংশ্লিষ্টতা ও ইউনিফর্মের কাপড় সংগ্রহের যোগসূত্র কী
রাজধানীর ৩০০ ফিটে মধ্যরাতে সড়ক দুর্ঘটনা
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ
আমদানির প্রভাবে পেঁয়াজের বাজার স্থিতিশীলতার পথে
আন্তর্জাতিক প্রটোকল মেনেই জুলাই শহীদদের লাশ তোলা হবে: সিআইডি প্রধান

অগ্রণী ব্যাংকের ভল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার

আমার কলম অনলাইন

অগ্রণী ব্যাংকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে রক্ষিত ৮৩২ ভরি স্বর্ণালংকারের সন্ধান মিলেছে। ব্যাংকের দুটি ভল্ট উন্মুক্ত করে স্বর্ণের এ বিশাল মজুদ উদ্ধার করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ওই ভল্ট দুটিই জব্দ করা হয়।

এদিনই হাসিনার নামে খোলা পূবালী ব্যাংকের একটি শাখার আরেকটি ভল্ট খোলা হলেও সেখানে কোনো সম্পদ পাওয়া যায়নি। সিআইসির এক কর্মকর্তা বিষয়টি আমার দেশ–কে নিশ্চিত করে বলেন, গত ১৭ সেপ্টেম্বর গোপন তথ্যের ভিত্তিতে ভল্ট দুটি সিলগালা করা হয়েছিল। তবে হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় আইনগত জটিলতার কারণে এতদিন তা খোলা সম্ভব হয়নি।

অবশেষে আদালতের আদেশ পাওয়ার পর মঙ্গলবার ৭৫১ ও ৭৫৩ নম্বর ভল্ট খুলে পাওয়া যায় ৮৩২ ভরি স্বর্ণালংকার। বর্তমানে প্রতি ভরি স্বর্ণের বাজারমূল্য দুই লাখ টাকা ধরলে উদ্ধার হওয়া স্বর্ণের মোট মূল্য দাঁড়ায় প্রায় ১৬ কোটি ৬৪ লাখ টাকা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ