সর্বশেষ
৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ
সংকট কাটেনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন শরীফ ওসমান হাদি
হাদিকে গুলিবর্ষণ: সম্রাটের যোগসূত্র পেয়েছে গোয়েন্দারা
নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বাড়িতে চুরি
মাথায় বুলেট নিয়ে আইসিইউতে হাদির জীবন–মৃত্যুর লড়াই
ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট
‘অপমানিত বোধ করছেন’ রাষ্ট্রপতি, নির্বাচনের পর পদত্যাগ করতে চান
নির্বাচনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ
ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাঞ্জাব অ্যাসেম্বলিতে পাস
পিলখানা হত্যাকাণ্ডে ২৪ ভারতীয়র সংশ্লিষ্টতা ও ইউনিফর্মের কাপড় সংগ্রহের যোগসূত্র কী
রাজধানীর ৩০০ ফিটে মধ্যরাতে সড়ক দুর্ঘটনা
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ
আমদানির প্রভাবে পেঁয়াজের বাজার স্থিতিশীলতার পথে
আন্তর্জাতিক প্রটোকল মেনেই জুলাই শহীদদের লাশ তোলা হবে: সিআইডি প্রধান

চট্টগ্রামে আজ বাংলাদেশ–আয়ারল্যান্ডের প্রথম টি–টোয়েন্টি

আমার কলম অনলাইন

সিলেট ও ঢাকায় ক্রিকেট উন্মাদনার পর বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল পৌঁছেছে চট্টগ্রামে। আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম লড়াই। সিরিজের সব ম্যাচই আয়োজিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।

২০২৫ সাল টি–টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জন্য ছিল ব্যস্ততম বছর। আয়ারল্যান্ডের বিপক্ষে এ সিরিজ দিয়েই শেষ হচ্ছে চলতি বছরের বাংলাদেশের শেষ টি–টোয়েন্টি অ্যাসাইনমেন্ট। এই ম্যাচ দিয়েই বছরব্যাপী রেকর্ড ২৮তম টি–টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ডিসেম্বরেই শুরু হবে বিপিএল, আর আগামী ফেব্রুয়ারিতে বসবে টি–টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। বিশ্বকাপের আগে এটিই জাতীয় দলের শেষ আন্তর্জাতিক টি–টোয়েন্টি সিরিজ।

গত মাসে চট্টগ্রামেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হতাশাজনক হোয়াইটওয়াশের অভিজ্ঞতা এখনও ভোলেনি দল। সহজ লক্ষ্য তাড়া করতেও ব্যর্থ হয়েছিল ব্যাটাররা। এবার এ সিরিজ দিয়ে আবারও রানে ফিরবে বলে আশা করছেন অধিনায়ক লিটন দাস।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য শুধু জয় নয়—বিশ্বকাপের আগে আদর্শ কৌশল ও দলীয় কম্বিনেশনকে নিশ্চিত করা। বছরের শেষ টি–টোয়েন্টি সিরিজটি জয়ের মাধ্যমে শেষ করতেই চাইবে বাংলাদেশ। অন্যদিকে আয়ারল্যান্ডেরও লক্ষ্য নতুন শুরুর বার্তা দেওয়া। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতিটা সর্বোচ্চ কাজে লাগাতে চায় উভয় দল। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ