সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ইসরাইলের নতুন সামরিক অভিযান পশ্চিম তীরে: কারফিউ জারি, বহু পরিবার উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিম তীরের অধিকৃত এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। স্থানীয় গভর্নর ও বিভিন্ন সূত্র জানিয়েছে, রাত থেকে শুরু হওয়া এই অভিযানে তুবাসসহ বেশ কয়েকটি শহর ও শরণার্থী শিবিরে বিমান ও স্থল অভিযান পরিচালনা করা হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলে বৃহৎ সন্ত্রাসবিরোধী অভিযান হিসেবে এই তৎপরতা শুরু হয়েছে, যেখানে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীরা ঘাঁটি স্থাপনের চেষ্টা করছিল বলে দাবি করা হয়। প্রথম ধাপে বিমান হামলার পর স্থল অভিযান শুরু হয়। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অর্থ জব্দের কথাও জানিয়েছে সেনারা।

জেনিনের কাবাতিয়া এলাকায় অভিযানের সময় এক ব্যক্তি ইসরাইলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরক নিক্ষেপ করলে তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তারা। সেনাবাহিনীর মতে, এটি জানুয়ারি ২০২৫ থেকে চলা পূর্ববর্তী অভিযানের সঙ্গে সম্পর্কিত নয় এবং সম্পূর্ণ নতুন অভিযান।

তুবাস গভর্নর আহমেদ আল-আসাদ জানিয়েছেন, প্রথমবারের মতো পুরো গভর্নরেট জুড়ে এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। সেনারা তাম্মুন, তায়াসির শহর এবং আল-ফারা শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে। শহরের প্রবেশপথে মাটির বাঁধ দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যা তিনি “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে মন্তব্য করেন।

স্থানীয় সূত্র জানায়, সাঁজোয়া যান টহল দিচ্ছে, ড্রোন নজরদারি চলছে, দোকানপাট বন্ধ এবং তাম্মুন শহরের প্রবেশপথ সামরিক যান দিয়ে অবরুদ্ধ করা হয়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সংস্থাটি অভিযোগ করেছে যে, তুবাস ও তাম্মুনে তাদের মেডিকেল টিম রোগী পরিবহনে বাধার মুখে পড়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওসিএইচএ জানিয়েছে, এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং অন্তত দুই ডজন পরিবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

এদিকে, হামাস ও ইসলামিক জিহাদ অভিযানটির নিন্দা জানিয়েছে। তাদের দাবি, পশ্চিম তীরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতেই ইসরাইল এই সামরিক তৎপরতা চালাচ্ছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ