সর্বশেষ
৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ
সংকট কাটেনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন শরীফ ওসমান হাদি
হাদিকে গুলিবর্ষণ: সম্রাটের যোগসূত্র পেয়েছে গোয়েন্দারা
নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির বাড়িতে চুরি
মাথায় বুলেট নিয়ে আইসিইউতে হাদির জীবন–মৃত্যুর লড়াই
ইতিহাসে এই প্রথম একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট
‘অপমানিত বোধ করছেন’ রাষ্ট্রপতি, নির্বাচনের পর পদত্যাগ করতে চান
নির্বাচনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ
ইমরান খান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব পাঞ্জাব অ্যাসেম্বলিতে পাস
পিলখানা হত্যাকাণ্ডে ২৪ ভারতীয়র সংশ্লিষ্টতা ও ইউনিফর্মের কাপড় সংগ্রহের যোগসূত্র কী
রাজধানীর ৩০০ ফিটে মধ্যরাতে সড়ক দুর্ঘটনা
শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ
আমদানির প্রভাবে পেঁয়াজের বাজার স্থিতিশীলতার পথে
আন্তর্জাতিক প্রটোকল মেনেই জুলাই শহীদদের লাশ তোলা হবে: সিআইডি প্রধান

ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: মাওলানা মামুনুল হক্ব

আমার কলম অনলাইন

বাউল আবুল সরকারের আল্লাহদ্রোহী বক্তব্য আড়াল করে তৌহিদী জনতাকে দোষারোপ—ধর্মপ্রাণ মানুষের ঈমানি চেতনায় সরাসরি আঘাত।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক আজ (২৭ নভেম্বর) এক বিবৃতিতে বলেন— বাউল আবুল সরকারের প্রকাশ্য আল্লাহদ্রোহী, অবমাননাকর ও ঈমান-বিধ্বংসী বক্তব্য দেশজুড়ে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের ন্যায্য দাবির প্রেক্ষিতে তার গ্রেপ্তার আইনের শাসন রক্ষারই স্বস্তিদায়ক পদক্ষেপ।

তিনি বলেন— দুঃখজনকভাবে আবুল সরকারের সমর্থকরা মানিকগঞ্জসহ বিভিন্ন স্থানে উসকানিমূলক আচরণের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে, যা সম্পূর্ণ পরিকল্পিত। আরও উদ্বেগজনক হলো—একটি রাজনৈতিক দল, কিছু বুদ্ধিজীবী ও ইসলামবিরোধী চক্র আল্লাহর প্রতি চরম অবমাননাকর বক্তব্যকে আড়াল করে কুখ্যাত এই বাউলের পক্ষাবলম্বন করছে। এমনকি একটি বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিবও ঠাকুরগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে তৌহিদী জনতার ন্যায্য প্রতিবাদকে “উগ্রবাদী-ধর্মান্ধ চক্রের কাজ” বলেছেন।

মামুনুল হক বলেন— আবুল সরকারের পক্ষাবলম্বী সব গোষ্ঠীর এই অসত্যোপাসনা অত্যন্ত উদ্বেগজনক। তারা অপরাধীর ধর্মবিরোধী বক্তব্য নিয়ে একটি শব্দও উচ্চারণ করেনি; বরং আল্লাহ ও দ্বীনের বিরুদ্ধে অবমাননাকে আড়াল করে মুসলিম জনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে ‘উগ্রবাদ’ বলছে—এটি বিগত ফ্যাসিবাদী ভাষাচর্চারই পুনরাবৃত্তি।

তিনি বলেন— তৌহিদী জনতার শান্তিপূর্ণ প্রতিবাদকে ‘ধর্মান্ধতা’ বলা সংঘাত উসকে দেওয়ার শামিল।

তিনি আরও বলেন— আবুল সরকারের আল্লাহদ্রোহী বক্তব্য জঘন্য ও দৃষ্টান্তমূলক শাস্তিযোগ্য অপরাধ। তার বিরুদ্ধে তৌহিদী জনতার প্রতিক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও ঈমানি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। অপরাধীকে রক্ষা করতে গিয়ে প্রতিবাদকারীদের ওপর দোষ চাপানো অবিচার ও ইসলামী চেতনার প্রতি স্পষ্ট অবজ্ঞা।

তিনি সরকারের প্রতি দাবি জানান— আবুল সরকারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি শাস্তি নিশ্চিত করতে হবে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের প্রতি শূন্য সহনশীলতার নীতি কার্যকর করতে হবে। রাজনৈতিক মহলকে ধর্মীয় বিষয়ে সংযত, দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ বক্তব্য প্রদানের চর্চা গড়ে তুলতে হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ