সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

বিদেশি আগ্রাসনের জবাবে প্রস্তুত তালেবান সরকার: মোল্লা বারাদার

আমার কলম অনলাইন

আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার ঘোষণা দিয়েছেন, তালেবান পরিচালিত বর্তমান সরকার দেশের বিরুদ্ধে যেকোনো বিদেশি হস্তক্ষেপ বা আগ্রাসনের মোকাবিলায় সর্বাত্মভাবে প্রস্তুত।

তিনি বলেন, বর্তমান ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা পেয়েছে “শহীদদের আত্মত্যাগের” ধারাবাহিকতায়। তাই আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা এবং সীমান্ত সুরক্ষা জাতীয় নিরাপত্তা বাহিনীর মৌলিক দায়িত্ব—এ কথা জোর দিয়ে উল্লেখ করেন তিনি।

কাবুলে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ কমান্ডো ইউনিটের সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বারাদার বলেন, “কেউ যেন আমাদের ভূমির দিকে লোভাতুর দৃষ্টি না দেয় এবং আফগান জাতির ধৈর্য পরীক্ষা করতে না আসে। আমরা আমাদের ভূমি রক্ষায় আপসহীন থাকব এবং যেকোনো বৈদেশিক হামলার জবাব দিতে প্রস্তুত আছি। পাশাপাশি, আমরা সীমান্তের মর্যাদা বজায় রেখে সব দেশের সঙ্গে পারস্পরিক ও সম্মানজনক সম্পর্কের পক্ষপাতী।”

ডুরান্ড লাইনের কাছাকাছি সাম্প্রতিক বিমান হামলা ও সংঘর্ষের ঘটনায় আফগানিস্তান–পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বৃদ্ধির পর এমন সতর্কতামূলক মন্তব্য এলো মোল্লা বারাদারের পক্ষ থেকে।

সূত্র: আরিয়ানা নিউজ

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ