সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

১৩ বছর পর পুনরায় চালু হচ্ছে ঢাকা–করাচি আকাশপথ

আমার কলম অনলাইন

আগামী জানুয়ারি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে। প্রায় ১৩ বছর বন্ধ থাকার পর আবারও আকাশপথটি চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এ রুটটি পুনরায় খোলার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, আর বিমানের আসন্ন বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন পাবে বলে জানা গেছে।

একসময়ে ঢাকা-করাচি রুটটি বিমানের অন্যতম লাভজনক রুট ছিল। ঢাকা থেকে করাচির দূরত্ব প্রায় ২,৩৫০ কিলোমিটার। সরাসরি ফ্লাইট না থাকার কারণে যাত্রীদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ট্রানজিট নিতে হয়, এতে সময়ের পাশাপাশি খরচও বেড়ে যায়। অথচ সরাসরি ফ্লাইট চালু হলে ঢাকা থেকে করাচি পৌঁছাতে সময় লাগবে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। সংশ্লিষ্টদের মতে, এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, শ্রমবাজার, ট্রানজিট সুবিধা এবং সরাসরি যোগাযোগের নতুন সম্ভাবনা তৈরি হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ