সর্বশেষ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের
৭৮ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করলো সৌদি আরব
সিলেট ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ৫
নেত্রকোনায় ট্রেন দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু
তারেক রহমানকে উদ্দেশ করে মাহমুদুর রহমানের সতর্কবার্তা
পরিবারের আয় হারাম হলে স্ত্রী ও সন্তানাদির জন্য করণীয় কী?
ভোরে কম্পনে কেঁপে উঠল আসাম, ৫.৪ মাত্রার ভূমিকম্প
মাদুরো দম্পতিকে আটক করে নিউইয়র্কে নিচ্ছে মার্কিন বাহিনী
পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি শুভেন্দুর
ভারতে মুসলিম-খ্রিস্টান-দলিতদের ওপর সহিংসতার মাত্রা উদ্বেগজনকহারে বেড়েছে
শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়নের আহ্বান তারেক রহমানের
হুমকির প্রেক্ষাপটে রাজনৈতিক নেতাদের দেওয়া হচ্ছে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে পেট্রল ঢেলে আগুন, শিশু নিহত
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি আজ

আমার কলম অনলাইন

আওয়ামী লীগ সরকারের সময় জেআইসি সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা সেনানিবাসে অবস্থিত বিশেষ কারাগার থেকে তাদের আদালতে আনা হয়।

হাজির হওয়া কর্মকর্তারা হলেন— ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জন। তাদের মধ্যে শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ বাকি ১০ আসামি এখনও পলাতক।

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন বেঞ্চে আজ স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা শুনানি উপস্থাপন করবেন। এর আগে ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পাঁচটি অভিযোগ এনে ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন দাখিল করেন। তিনি ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত জেআইসি সেলে ২৬ জনকে নির্মম নির্যাতনের শিকার করার বিস্তারিত বিবরণ ট্রাইব্যুনালে তুলে ধরেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ