সর্বশেষ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের
৭৮ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করলো সৌদি আরব
সিলেট ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ৫
নেত্রকোনায় ট্রেন দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু
তারেক রহমানকে উদ্দেশ করে মাহমুদুর রহমানের সতর্কবার্তা
পরিবারের আয় হারাম হলে স্ত্রী ও সন্তানাদির জন্য করণীয় কী?
ভোরে কম্পনে কেঁপে উঠল আসাম, ৫.৪ মাত্রার ভূমিকম্প
মাদুরো দম্পতিকে আটক করে নিউইয়র্কে নিচ্ছে মার্কিন বাহিনী
পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি শুভেন্দুর
ভারতে মুসলিম-খ্রিস্টান-দলিতদের ওপর সহিংসতার মাত্রা উদ্বেগজনকহারে বেড়েছে
শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়নের আহ্বান তারেক রহমানের
হুমকির প্রেক্ষাপটে রাজনৈতিক নেতাদের দেওয়া হচ্ছে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে পেট্রল ঢেলে আগুন, শিশু নিহত
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন শরীফ ওসমান হাদি

আমার কলম অনলাইন

জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে পাঠানো হচ্ছে। আজ সোমবার দুপুরেই তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে। এ জন্য এয়ার অ্যাম্বুলেন্স ভাড়াসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। যদিও হাদির পরিবার চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানোর ব্যাপারে তুলনামূলকভাবে বেশি আগ্রহী ছিল বলে জানা গেছে।

রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে একটি জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই তাকে বিদেশে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে টানা দুই দিন ধরে হাদির উন্নত চিকিৎসার সম্ভাবনা যাচাই করতে সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ