সর্বশেষ
ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১,৩৮৪ জনের, সবচেয়ে বেশি নিহত পথচারী
গাজা শান্তি উদ্যোগে পাকিস্তানের সমর্থন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রত্যাশা পুনর্ব্যক্ত
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল

শহীদ হাদির মৃত্যুতে উত্তাল শাহবাগ, রাজপথে নেমেছে ছাত্র-জনতা

আমার কলম অনলাইন

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগে জমায়েত হতে শুরু করেছেন ছাত্র ও সাধারণ মানুষ। কেউ দলবদ্ধ মিছিল নিয়ে, আবার কেউ স্বতঃস্ফূর্তভাবে শাহবাগে উপস্থিত হচ্ছেন। তাদের হাতে জাতীয় পতাকা, মুখে জোরালো স্লোগান। “ফ্যাসিবাদের কালো হাত ভেঙে গুঁড়িয়ে দাও”, “এই বাংলায় আওয়ামী লীগের আস্তানা হবে না”, “হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”—এমন স্লোগানে প্রকম্পিত হচ্ছে শাহবাগ এলাকা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতাকে শাহবাগের দিকে আসতে দেখা যায়।

শনিরআখড়া থেকে আগত মাদ্রাসা শিক্ষার্থী আশফাকুর রহমান আবেগঘন কণ্ঠে বলেন, আমরা একজন প্রকৃত দেশপ্রেমিককে হারিয়েছি। সারারাত চোখে ঘুম আসেনি। প্রতিবাদ জানাতেই ভোরে এখানে ছুটে এসেছি। ওসমান হাদির মতো সাহসী দেশপ্রেমিককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত।

এদিকে রাজধানীর রামপুরা এলাকা থেকে শাহবাগে আসা ইমরুল কায়েস বলেন, ওসমান হাদির মৃত্যু গোটা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। আমরা এই শোককে শক্তিতে রূপান্তর করব এবং এই হত্যাকাণ্ডের বিচার আদায় করব। হাদি ভাইয়ের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।

এর আগে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানী ঢাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে।

জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ