সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে পেট্রল ঢেলে আগুন, শিশু নিহত

আমার কলম অনলাইন

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক শিশু নিহত হয়েছেন এবং বিএনপি নেতাসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। তিনি ওই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রাতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে থাকার সময় দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ঘুমন্ত সাত বছরের শিশু আয়েশা বেগম আগুনে পুড়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তাঁর দুই কন্যা বিথি আক্তার এবং স্মৃতি আক্তার। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসকরা জানান, তাদের শরীরের বড় একটি অংশ পুড়ে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক।

ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন জানান, পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা বেলাল হোসেনের বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেয়। এতে এক শিশু প্রাণ হারায় এবং আরও তিনজন দগ্ধ হন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস বলেন, ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ