সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ভোরে কম্পনে কেঁপে উঠল আসাম, ৫.৪ মাত্রার ভূমিকম্প

আমার কলম অনলাইন

উত্তর ভারতের আসাম রাজ্যে সোমবার ভোরে ৫ দশমিক ৪ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। এ তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ভূপৃষ্ঠের অল্প গভীরে সংঘটিত এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভুটান সীমান্তসংলগ্ন ধিং গ্রামের প্রায় তিন কিলোমিটার দূরে। স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে কম্পনটি অনুভূত হয়, যা গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টা ৪৭ মিনিট।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পের কম্পন তুলনামূলকভাবে শক্তিশালী হলেও সংশ্লিষ্ট এলাকায় জনবসতি কম থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হিমালয় অঞ্চলকে বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে ধরা হয়। এই অঞ্চলে প্রায় প্রতি বছরই বিভিন্ন মাত্রার ভূমিকম্প ঘটে। অতীতে এখানেই ভারতের ইতিহাসের কয়েকটি মারাত্মক ও প্রাণঘাতী ভূমিকম্প সংঘটিত হয়েছে।

এর মধ্যে ১৯৫০ সালে আসাম ও তিব্বত অঞ্চলে আঘাত হানা এক শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৪ হাজার ৮০০ মানুষ প্রাণ হারান। এছাড়া ১৮৯৭ সালের ‘গ্রেট আসাম ভূমিকম্প’ ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে পরিচিত, যেখানে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে শত শত মানুষের মৃত্যু হয়েছিল।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ