সর্বশেষ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের
৭৮ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করলো সৌদি আরব
সিলেট ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ৫
নেত্রকোনায় ট্রেন দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু
তারেক রহমানকে উদ্দেশ করে মাহমুদুর রহমানের সতর্কবার্তা
পরিবারের আয় হারাম হলে স্ত্রী ও সন্তানাদির জন্য করণীয় কী?
ভোরে কম্পনে কেঁপে উঠল আসাম, ৫.৪ মাত্রার ভূমিকম্প
মাদুরো দম্পতিকে আটক করে নিউইয়র্কে নিচ্ছে মার্কিন বাহিনী
পাঁচ লাখ হিন্দু সাধু নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার হুমকি শুভেন্দুর
ভারতে মুসলিম-খ্রিস্টান-দলিতদের ওপর সহিংসতার মাত্রা উদ্বেগজনকহারে বেড়েছে
শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়নের আহ্বান তারেক রহমানের
হুমকির প্রেক্ষাপটে রাজনৈতিক নেতাদের দেওয়া হচ্ছে গানম্যান ও অস্ত্রের লাইসেন্স
লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে পেট্রল ঢেলে আগুন, শিশু নিহত
হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ

তারেক রহমানকে উদ্দেশ করে মাহমুদুর রহমানের সতর্কবার্তা

আমার কলম অনলাইন

বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে লক্ষ্য করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর তিনি দেশের বাইরে ছিলেন, ফলে এ সময় দেশে কী ঘটেছে সে সম্পর্কে তার সরাসরি ধারণা নেই।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে বিএনপির আয়োজনে সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় ও শুভেচ্ছা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মাহমুদুর রহমান তার বক্তব্যে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি মুক্তিযুদ্ধ কীভাবে সংঘটিত হয়েছে, তা জানতেন না এবং দেশে ফিরে এসেও তা জানার উদ্যোগ নেননি। আওয়ামী লীগের নেতারা এবং ভারতীয় পক্ষ যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেছিল, সেটাকেই তিনি সত্য বলে ধরে নিয়েছিলেন। এ কারণেই তিনি ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান।

তারেক রহমানকে উদ্দেশ করে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, আপনি ১৭ বছর দেশের বাইরে ছিলেন। এই সময় দেশের ভেতরে কী হয়েছে, তা আপনি নিজের চোখে দেখেননি। আপনার ঘনিষ্ঠজনেরা যা বলেছে, সেটাই আপনি শুনেছেন। এখন নতুন করে মিডিয়ার যেসব বন্ধু আপনাকে ঘিরে আছে, তাদের কাছ থেকেও আপনি সেই তথ্যই পাচ্ছেন।

তিনি আরও বলেন, আপনি হয়তো ভাবছেন এটাই বাংলাদেশের গত ১৭ বছরের প্রকৃত ইতিহাস। কিন্তু বাস্তবে বাংলাদেশের ১৭ বছরের ইতিহাস এটি নয়। ভবিষ্যতে এ ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে সেখানে আমি সেই প্রকৃত ইতিহাস তুলে ধরব।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ