সর্বশেষ
ছয় বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১,৩৮৪ জনের, সবচেয়ে বেশি নিহত পথচারী
গাজা শান্তি উদ্যোগে পাকিস্তানের সমর্থন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রত্যাশা পুনর্ব্যক্ত
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল

নেত্রকোনায় ট্রেন দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু

আমার কলম অনলাইন

নেত্রকোনার মোহনগঞ্জ–ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আকাশ রায় (২৪) ও রাসেল মিয়া (২৫)। আকাশ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তেষ রায়ের ছেলে এবং রাসেল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের সন্তান। তারা দুজনই চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে অবস্থিত জীবন বাবুর রাইস মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সন্ধ্যা প্রায় ৬টার দিকে আকাশ ও রাসেলসহ সাত-আটজন যুবক চল্লিশা এলাকার রেললাইনে ঘোরাফেরা করতে যান। ওই সময় তারা রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছিলেন। ঠিক তখন মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন তাদের ধাক্কা দিলে আকাশ ও রাসেল রেললাইনের পাশের দিকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ