সর্বশেষ
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের
৭৮ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করলো সৌদি আরব
সিলেট ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ৫
নেত্রকোনায় ট্রেন দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু
তারেক রহমানকে উদ্দেশ করে মাহমুদুর রহমানের সতর্কবার্তা
পরিবারের আয় হারাম হলে স্ত্রী ও সন্তানাদির জন্য করণীয় কী?
ভোরে কম্পনে কেঁপে উঠল আসাম, ৫.৪ মাত্রার ভূমিকম্প
মাদুরো দম্পতিকে আটক করে নিউইয়র্কে নিচ্ছে মার্কিন বাহিনী

স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি

আমার কলম অনলাইন

দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম এক ধাপে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মঙ্গলবার থেকে এই নতুন মূল্য কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ধরা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ