সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

ছেলেদের হাতে মেহেদি দেওয়ার বিধান কী?

আমার কলম অনলাইন

প্রশ্ন: ছেলেদের  হাতে মেহেদি দেওয়ার বিধান কী?

উত্তর: ইসলামি শরিয়তের দৃষ্টিতে নারীদের জন্য হাত-পায়ে মেহেদি ব্যবহার করা মোস্তাহাব। তবে পুরুষদের জন্য হাত বা পায়ে মেহেদি লাগানো বৈধ নয়; কারণ এটি নারীদের সাদৃশ্য অবলম্বনের শামিল, যা নিষিদ্ধ। বিয়ের সময় হোক বা অন্যকোনো সময়—পুরুষের হাত-পায়ে মেহেদি ব্যবহার জায়েজ নেই। (ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ১১/৫১৩, আল বাহরুর রায়েক: ৮/১৮৩, খুলাসাতুল ফতোয়া: ৪/৩৭৩, রদ্দুল মুহতার: ৬/৩৬২, ফতোয়া তাতারখানিয়া: ১৮/১০৯)

মেহেদি এক ধরনের রং। শরিয়ত পুরুষের জন্য সৌন্দর্যবর্ধনে এমন রং ব্যবহার করতে নিষেধ করেছে, যা দৃশ্যমান হয়। রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘পুরুষের প্রসাধনী এমন হবে, যার ঘ্রাণ প্রকাশ পায় এবং রং গোপন থাকে। আর নারীর প্রসাধনী এমন হবে, যার রং প্রকাশ পায় কিন্তু ঘ্রাণ গোপন থাকে।’ (সুনানে তিরমিজি: ২৭৮৭)

তাই প্রশ্নোক্ত সুরতে প্রচলিত নিয়মে ছেলেদের হাতে যে মেহেদী দেওয়া হয় জায়েজ নয়। 

والله اعلم باالصواب

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ