সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

রাসুল সাঃ-এর পবিত্র জীবনী: পর্ব-২

Hafez MD Nazim Uddin

মরুপ্রান্ত থেকে অনেক দাই (দুধমা) শিশু লালন-পালনের জন্য মক্কায় আসতেন। তাঁদের মধ্য থেকে হালিমা বিনতে আবু যায়দ সাদিয়া (রাদিয়াল্লাহু আনহা) নামে এক নারী, তাঁর স্বামী হারিস ইবনু আবদুল উযযাসহ এসেছিলেন।সেদিন অন্য সব দাই ধন-সম্পদশালী পরিবারগুলোর শিশু বেছে নেয়, কারণ এতিম শিশু থেকে সাধারণত কোনো উপহার পাওয়া যেত না।

কিন্তু আল্লাহর ইচ্ছায় হালিমা তাঁর স্বামীকে বলেন—“চলেন এই এতিম শিশুটিকেই (রাসুল সাঃকে) নিয়ে যাই। হয়তো এতে বরকত থাকবে।”এভাবেই নবী করিম ﷺ গেলেন বনু সা‘দ গোত্রে।

বরকতের শুরু

হালিমা নবীজী ﷺ-কে কোলে নেওয়ার মুহূর্ত থেকেই তাঁর জীবনে পরিবর্তন শুরু হয়।তাঁর উটনীর শুকনো স্তনে দুধ ফিরে আসে।তাঁর গাধা, যা চলতে পারছিল না, হঠাৎ দ্রুতগামী হয়ে ওঠে। তাদের মরুপ্রান্তে পৌঁছেই দেখা গেল, তাঁদের পশুগুলো প্রচুর দুধ দিতে শুরু করেছে। হালিমাতুস সা’দিয়া  নিজেই বলেন —“যেখানেই মুহাম্মাদ ছিল, সেখানেই বরকত নেমে আসত।”

শৈশবের জীবন ও শিক্ষা

নবী ﷺ বনু সা‘দ গোত্রে প্রায় চার বছর অবস্থান করেন।এই সময় তিনি।মরুপ্রান্তের বিশুদ্ধ ও সাবলীল আরবি ভাষা আয়ত্ত করেন।প্রাকৃতিক পরিবেশে বড় হয়ে শারীরিকভাবে দৃঢ় ও সহনশীল হন এবং অত্যন্ত ভদ্র, শান্ত ও চিন্তাশীল স্বভাব প্রকাশ করতে থাকেন।

বক্ষ বিদারণের ঘটনা (شقّ الصدر)

নবীজী ﷺ যখন প্রায় চার বছরের, তখন একদিন তিনি সহপাঠীদের সঙ্গে খেলছিলেন। হঠাৎ দুজন সাদা পোশাক পরা ফেরেশতা এসে তাঁকে শুইয়ে তাঁর বুক বিদীর্ণ করেন।পবিত্র হৃদয় বের করে একটি কালো অংশ বের করেন। তা জমজমের পানি দিয়ে পরিশুদ্ধ করেন। তারপর আবার যথাস্থানে স্থাপন করেন। ফেরেশতারা বলেন-“এটাই হলো সেই অংশ, যেখানে শয়তান প্রভাব ফেলতে পারে। সহপাঠীরা দেখে ভয়ে দৌড়ে গিয়ে বিষয়টি মা হালিমাকে জানায়। হালিমা সা’দিয়া ভয়ে তাঁকে দ্রুত মক্কায় তাঁর মা আমিনা (রাঃ)-এর কাছে ফিরিয়ে দেন।

মায়ের সান্নিধ্যে ফেরা

হালিমা সা’দিয়া নবীজী ﷺ-কে ফিরিয়ে দিলে মা আমিনা অত্যন্ত স্নেহভরে তাঁকে কোলে তুলে নেন।এরপর নবী ﷺ মায়ের কাছে থাকতে থাকেন যতক্ষণ না মা আমিনা তাঁকে নিয়ে তাঁর পিতা আবদুল্লাহর কবর জিয়ারতের জন্য ইয়াসরিব (মদিনা) যান।

পড়ুন আগের পর্ব-১

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ