সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, হ্যাঙ্গার থেকে বিমান সরানো হচ্ছে

আমার কলম অনলাইন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আগুনের উৎস থেকে দূরে সরাতে বিমানগুলো টেনে নেওয়ার কাজ চলছে।

শনিবার বিকেলে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

আরো পড়ুন

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের ক্ষতি আশঙ্কা

অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টায়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজের পাশের একটি অংশে আগুন লাগে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও বিমানবন্দরের কর্মীরা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিস, বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নেভানোর অভিযান শুরু করে।

এদিকে, নিরাপত্তার স্বার্থে বিমান ওঠানামা সাময়িকভাবে স্থগিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ