সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

বিভিন্ন স্থানে আগুন স্বৈরাচারদের চক্রান্তের অংশ: সারজিস আলম

আমার কলম অনলাইন

আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানিয়েছেন, সবার সমন্বিত প্রচেষ্টায় আগুনের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে এ ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ঘটনাটিকে “ষড়যন্ত্রের অংশ” হিসেবে উল্লেখ করেছেন।

আরো পড়ুন

“রক্ত দিতে এগিয়ে, ক্ষমতায় গেলে খুঁজে পাবেন না”— ফেসবুকে ক্ষোভে হাসনাত আব্দুল্লাহ

শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “স্বৈরাচারের দোসরদের শনাক্ত করে উপযুক্ত শাস্তি না দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের বড় ব্যর্থতা। এর পরিণতি দেশকে দীর্ঘ মেয়াদে ভোগ করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডকে আমি আলাদা ঘটনা হিসেবে দেখি না। এগুলো দেশের স্থিতিশীলতা নষ্ট করার পরিকল্পিত চক্রান্তের অংশ।” সারজিস আলম তথাকথিত তদন্ত কমিটি গঠনের নাটক না করে প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানান।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ