সর্বশেষ
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের

বোরকা নিষিদ্ধ করে আইন পাস করল পর্তুগাল পার্লামেন্ট

আমার কলম অনলাইন

পর্তুগালের জাতীয় সংসদ অ্যাসেম্বলিয়া দা রিপাবলিকায় জনসমাগমপূর্ণ স্থানে বোরকা পরা নিষিদ্ধ করে একটি নতুন আইন পাস হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) ভোটাভুটির মাধ্যমে এ আইনটি অনুমোদন দেয় সংসদ সদস্যরা। নতুন আইনে বলা হয়েছে, এখন থেকে দেশের যেকোনো গণস্থানে নারী-পুরুষ কেউই এমন কোনো পোশাক বা কাপড় পরতে পারবেন না, যা মুখমণ্ডল বা মুখাবয়ব ঢেকে রাখে। আইন অমান্যকারীদের ২০০ থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার থেকে ৫ লাখ ৭০ হাজার টাকার সমান।

আরো পড়ুন

রাসুল সাঃ-এর পবিত্র জীবনী: পর্ব-৩

এই প্রস্তাবটি সংসদে উত্থাপন করেছিল দেশটির কট্টর-ডানপন্থি চেগা পার্টি। কয়েক দিন ধরে প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে তীব্র বিতর্ক হয়। বিতর্ক চলাকালে চেগা পার্টির সদস্যরা যুক্তি দেন, পর্তুগালে বেশিরভাগ নারী স্বেচ্ছায় নয়, বরং পারিবারিক বা ধর্মীয় চাপে বোরকা পরতে বাধ্য হন—যা তাদের মতে একধরনের সামাজিক নিপীড়ন।

তারা আরও বলেন, পর্তুগালের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধে মুখ উন্মুক্ত রাখাকে সম্মানের প্রতীক হিসেবে দেখা হয়। তাই দেশটির নাগরিক ও অভিবাসীদের এ ঐতিহ্য মেনে চলা উচিত।

অন্যদিকে বিরোধী দলগুলো এ আইনকে বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতায় আঘাত হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, এই আইন পাসের ফলে মুসলিম সম্প্রদায়ের মানুষ সমাজে আরও চাপ ও অস্বস্তির মুখে পড়বেন।

দীর্ঘ বিতর্কের পর শুক্রবার ভোটে সংখ্যাগরিষ্ঠ এমপি প্রস্তাবের পক্ষে মত দিলে সেটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়।

সূত্র: পর্তুগাল ডট কম

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ