সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

গাজায় ইসরাইলি জুলুমের আজ ২ বছর

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের দুই বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার। ২০২৩ সালের ৭ অক্টোবর দীর্ঘ ১৬ বছরের অবৈধ অবরোধ ভাঙতে স্থানীয় স্বাধীনতাকামী সংগঠনগুলোর যোদ্ধারা ইসরাইলের মূল ভূখণ্ডে অভিযান চালায়। সেই ঘটনার পরপরই গাজায় শুরু হয় ইসরাইলের ব্যাপক সামরিক হামলা, যা আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নেয়।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত দুই বছরে ইসরাইলি বাহিনীর আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি। তবে স্থানীয় সাংবাদিক ও উদ্ধারকর্মীরা জানান, অব্যাহত বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞের কারণে বহু মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ফলে প্রকৃত হতাহতের সংখ্যা সরকারি হিসাবে প্রকাশিত সংখ্যার চেয়েও অনেক বেশি হতে পারে।

গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও জ্বালানির তীব্র সংকটে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো একে “বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার” হিসেবে বর্ণনা করছে, যেখানে লক্ষাধিক মানুষ এখনো আশ্রয়হীন, আহত ও ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছে।

আল্লাহ মুসলিম ভাইদেরকে দুনিয়া ও আখেরাতে তাঁদের উত্তম প্রতিদান দান করুন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ