সর্বশেষ
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের
সব জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা সরকারের
ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ পাঁচজনের মৃত্যু
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চানখারপুল হত্যা মামলার রায় আজ
স্বর্ণের দামে ফের ইতিহাস, ভরিতে বাড়ল ৪ হাজারের বেশি
ঢাকা–বরিশাল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ৪ জনের
৭৮ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করলো সৌদি আরব
সিলেট ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত অন্তত ৫
নেত্রকোনায় ট্রেন দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু
তারেক রহমানকে উদ্দেশ করে মাহমুদুর রহমানের সতর্কবার্তা
পরিবারের আয় হারাম হলে স্ত্রী ও সন্তানাদির জন্য করণীয় কী?
ভোরে কম্পনে কেঁপে উঠল আসাম, ৫.৪ মাত্রার ভূমিকম্প
মাদুরো দম্পতিকে আটক করে নিউইয়র্কে নিচ্ছে মার্কিন বাহিনী

আমদানির প্রভাবে পেঁয়াজের বাজার স্থিতিশীলতার পথে

আমার কলম অনলাইন

পেঁয়াজের লাগামছাড়া দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির সিদ্ধান্ত নেওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই পাইকারি বাজারে ব্যাপক দরপতন দেখা গেছে। গত শনিবার রাতে নতুন পেঁয়াজ কেজিপ্রতি ১২০–১৩০ টাকায় বিক্রি হলেও রবিবার সকালে নেমে আসে ৬০–৭০ টাকায়। পুরোনো পেঁয়াজের দামও কেজিতে ৩০–৪০ টাকা কমে ১০০–১১০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের মতে, আমদানির ঘোষণার খবরেই বাজারে এই পতন দেখা দিয়েছে এবং এই ধারা আরও কয়েকদিন থাকতে পারে।

রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী আশরাফ হোসেন জানান, বৃহস্পতিবার ও শুক্রবার বাড়তি দামের সময়ে প্রচুর পেঁয়াজ বিক্রি হলেও শনিবার ভোর থেকে ক্রেতার সংখ্যা হঠাৎ কমে যায়। তিনি বলেন, নতুন পেঁয়াজ বাজারে আসা এবং আমদানির খবর ছড়িয়ে পড়ার পর শনিবার রাত থেকেই পেঁয়াজের দাম কমতে শুরু করে। রবিবার দুপুরে পুরোনো পেঁয়াজ আগের দিনের তুলনায় ৩০–৪০ টাকা কমে কেজিপ্রতি ১০০–১১০ টাকায় নেমে এলেও ক্রেতা খুব একটা বাড়েনি। অন্যদিকে নতুন পেঁয়াজের মূল্য এখন আগের তুলনায় অর্ধেক হয়ে গেছে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ