ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঝালকাঠির নলছিটি পৌর শহরের খাসমহল এলাকায় শুক্রবার রাতে এ চুরি হয়।
ঘটনাটি নিশ্চিত করে শরিফ ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, বাড়িতে কেউ না থাকায় দুর্বৃত্তরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।





