সর্বশেষ
ঢাকা-১৩ নির্বাচনে ফল বাতিলের দাবি, ভোট গণনায় গুরুতর অনিয়মের অভিযোগ
ভোটে বিজয়ের পর দেবিদ্বারবাসীর মন জয় করার অঙ্গীকার হাসনাত আবদুল্লাহর
স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতা
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নারী নিহত
নিয়ম না মেনে ভোট কেন্দ্র অবস্থান করায় সেনাবাহিনীর বে’ধ’ড় পি’টুনি, যুবদল নেতাসহ আ’ট’ক ২
ক্ষমতায় এলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী হামলা, নিহত ৩১
প্রবাসীদের পাঠানো ৪ লাখ ২২ হাজার পোস্টাল ব্যালট দেশে
জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দিলেন তারেক রহমান
২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশের বাজেট ও সরঞ্জাম সংকটে বাড়ছে চাপ
এনসিটি ইজারা বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দর
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ধারাবাহিক হামলা, নিহতের সংখ্যা ৩৭ ছাড়াল
আপিলেও স্বস্তি পেলেন না বিএনপি প্রার্থী, কুমিল্লা-৪ আসনে নির্বাচন অনিশ্চিত
গাজ্জায় আগ্রাসনে ৭০ হাজার ফিলিস্তিনি হত্যার স্বীকারোক্তি ইসরাইলের

কার্গো টার্মিনালে ভয়াবহ আগুনে ধস রপ্তানি বাণিজ্যে, ক্ষতি ১২ হাজার কোটি টাকা

আমার কলম অনলাইন

দেশের প্রধান অবকাঠামো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের রপ্তানি খাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এ ঘটনায় প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

আরো পড়ুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারো বেড়েছে

সোমবার দুপুরে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ইএবি সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “এই ভয়াবহ অগ্নিকাণ্ডে শুধু উদ্যোক্তারা নয়, সরকারও বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছে। আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা নষ্ট হয়েছে, ফলে রপ্তানি বাজার হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারের উচিত দ্রুত একটি পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা এবং পুনর্গঠনের উদ্যোগ নেওয়া। শাহজালাল বিমানবন্দর আমাদের রপ্তানি খাতের হৃদপিণ্ড—এখানে এমন দুর্ঘটনা আর কাম্য নয়।”

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং জোন দেশের রপ্তানি বাণিজ্যের প্রাণকেন্দ্র। প্রতিদিন কোটি কোটি ডলারের পণ্য এখানে লোড-আনলোড হয়। এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগা নিছক দুর্ঘটনা নয়, বরং এটি নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতার ইঙ্গিত দেয়।

তারা প্রশ্ন তোলেন—এমন সংবেদনশীল এলাকায় কি পর্যাপ্ত অটোমেটিক ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম ছিল? আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট কোথায় ছিল? বাইরে থেকে ফায়ার সার্ভিসের পৌঁছাতে এত সময় কেন লাগল?

নেতারা অভিযোগ করেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ (সিএএবি), কাস্টমস হাউস ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স—এই তিনটি সংস্থা টার্মিনালের দায়িত্বে থাকলেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অগ্নিকাণ্ডে তৈরি পোশাক, চামড়া, হিমায়িত মাছ, কৃষিপণ্য, ফলমূল ও ওষুধ শিল্পের কাঁচামালসহ বিভিন্ন রপ্তানি পণ্য পুড়ে গেছে। এতে বহু বিদেশি ক্রেতা অর্ডার বাতিল করেছেন এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ইএবি ছয় দফা দাবি উপস্থাপন করে, যার মধ্যে রয়েছে—

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিমা দাবির দ্রুত নিষ্পত্তি,

বিমা কাভারবিহীন পণ্যের জন্য বিশেষ সরকারি তহবিল গঠন,

বিমানবন্দরের কার্গো হ্যান্ডলিং ব্যবস্থার আধুনিকায়ন ও নিরাপত্তা জোরদার,

রপ্তানি পণ্যের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তন,

আধুনিক স্ক্যানার ও প্রযুক্তিনির্ভর মনিটরিং সিস্টেম স্থাপন,

কার্গো ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন ও উন্নত ফায়ার প্রোটেকশন ব্যবস্থা।

সংগঠনটি আরও প্রস্তাব করে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার, সিভিল এভিয়েশন, কাস্টমস এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হোক।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ